মিরসরাইয়ে কিশোরী ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে এক কিশোরী (১৫) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে গত শনিবার রাতে জোরারগঞ্জ থানায় তিনজনের নামে মামলা করেছেন। গত শুক্রবার উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর গ্রামের পাহাড়ে এ ঘটনা ঘটে। জোরারগঞ্জ থানা-পুলিশ অভিযুক্ত পূর্ব অলিনগর গ্রামের আবু তাহেরের ছেলে ইব্রাহিম, মুন্সি মিয়ার ছেলে আবুল কাশেম ও লালমিয়ার ছেলে মো. ইয়াছিনকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার গ্রেপ্তার ব্যক্তিদের ১৬৪ ধারা জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে। জোরারগঞ্জ থানার উপপরিদর্শক মো. আলমগীর হোসেন জানান, গত শুক্রবার দুপুরে করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর গ্রামের এক কিশোরী গরু আনতে পাহাড়ে যায়। এ সময় আবুল কাশেম, মো. ইয়াছিন ও ইব্রাহিম ওই কিশোরীকে ধর্ষণ করে। ওই কিশোরীর মা মেয়ের দেরি হচ্ছে দেখে পাহাড়ে গিয়ে দেখেন, পাহাড়ের পার্শ্ববর্তী আবু তাহেরের ঘরে তাঁর মেয়ে পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। বিষয়টি তিনি স্থানীয় চেয়ারম্যান দোলোয়ার হোসেনকে জানান। চেয়ারম্যান ঘটনাটি জানার পর অনেক চেষ্টার পর কৌশলে ওই তিন বখাটেকে ইউনিয়ন পরিষদে আনেন। বিষয়টি গোপনে থানায় জানালে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে।