মিরসরাইয়ে টহলকালে ট্রেনের ধাক্কায় আনসার সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মিরসরাইয়ের হাদিফকিরহাট এলাকায় টহলের সময় আবু বক্কর (৪০) নামে আনসারের এক সদস্য নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে দায়িত্বপালনকালে এ দুর্ঘটনা ঘটে।
নাশকতা প্রতিরোধে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ওই স্থানে দায়িত্ব পালন করছিলেন আবু বক্কর।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমাংশু দাস প্রথম আলোকে বলেন, নিহত আবু বক্কর আনসার ভিডিপির সদস্য। দায়িত্বপালনকালে তিনি চট্টগ্রামমুখী একটি শাটল ট্রেনে কাটা পড়েন। লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আবু বক্করের মিরসরাই বাড়ি উপজেলার মধ্যম ওয়াহেদপুর গ্রামে। তাঁর দুই ছেলে ও চার মেয়ের রয়েছে।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ হোসেন প্রথম আলোকে বলেন, গতকালই আনসারের পক্ষ থেকে নগদ ১৫ হাজার ও রেলওয়ে পুলিশের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা আবু বক্বরের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে সরকারি অনুদান হিসাবে এককালীন পাঁচ লাখ টাকা দেওয়া হবে তাঁর পরিবারকে।