মিরসরাইয়ে বৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা
শিক্ষাবান্ধব সংগঠন প্রজন্ম মিরসরাইয়ের উদ্যোগে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ১০০ শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ এবং সমাজসেবা ও সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য দুই গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে গত ২৮ মার্চ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি তানভীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, জোরারগঞ্জ মহিলা কলেজের সভাপতি রাশেদা আক্তার, উত্তর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সৈয়দা নাসরিন সুলতানা, বোরহান উদ্দিন, মিরসরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাৎ হোসেন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের নির্বাহী পরিচালক ইউনুছ নূরী। অনুষ্ঠানে সমাজসেবা ও সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য যথাক্রমে অধ্যাপক জামশেদ আলম ও কাইয়ুম নিজামীকে সংবর্ধনা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।