মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ তিনজন নিহত ও তিনজন হয়েছেন।
গত শুক্রবার রাত ও গতকাল শনিবার মহাসড়কের বাতামতলী ও ঠাকুরদীঘি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আনোয়ারা বেগম (৬০), ইসরাত জাহান (৮ মাস)।
দুর্ঘটনায় নিহত আরেক যুবকের পরিচয় পাওয়া যায়নি।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট ফরিদ উদ্দিন জানান, গতকাল ভোরে মহাসড়কের বাতামতলীতে গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হন। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে ঠাকুরদীঘি এলাকায় রায়পুর ব্রিকফিল্ডের সামনে কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে আনোয়ারা বেগম ও ইসরাত জাহান ঘটনাস্থলে মারা যায়।
এতে আহত হন অটোরিকশাচালক নুরুল আবছার, যাত্রী মরিয়ম বেগম ও কোহিনুর আক্তার।
এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালককে গ্রেপ্তার করা হয়েছে।