মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন মসজিদিয়া গ্রামের বিষ্ণু নাথ (২৫) ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৫০)। দুর্ঘটনায় আহত হয়েছে দুজন। বিষ্ণু নাথ ফেনী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সম্মান শ্রেণীর ছাত্র ছিলেন।
জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কাশেম জানান, ঢাকাগামী একটি লরিকে উপজেলার কমলদহ এলাকায় অতিক্রম করতে গিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা লরির নিচে চাপা পড়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা অটোরিকশার যাত্রী।