মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একটি কাভার্ড ভ্যানের চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার মান্দারবাড়িয়া জামালের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কাভার্ড ভ্যানের চালক ওমর ফারুক (৩০) ও তাঁর সহকারী মো. সোহাগ (২৫)।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন প্রথম আলোকে জানান, কাভার্ড ভ্যানটি পোশাক তৈরির পণ্য নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল। তেলবাহী একটি লরিকে পাশ কাটাতে গিয়ে সেটি সড়কের পাশে গাছের সঙ্গে প্রচণ্ড ধাক্কা খায়। এতে দুজন নিহত হন।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর তেলবাহী লরির চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। গাড়ি দুটি পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে।