মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার সুফিয়া রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে নীহা জলদাশ (৩৫) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনায় নিহত এক নারীর নাম জানা যায়নি।
পুলিশ জানায়, দুর্ঘটনায় রেখা আক্তার, জুনায়েদ, রিপন, মহিউদ্দিন ও মো. আলম গুরুতর আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।