মিরসরাইয়ে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের বাঁচা মিয়া চৌধুরী বাড়িতে গতকাল শুক্রবার দুপুরে অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত পল্লিচিকিৎসক মো. বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যরা মুঠোফোনে তাঁকে জানান ঘরে আগুন লেগেছে। তিনি তখন বাজারে ছিলেন। বাড়ি গিয়ে দেখেন তাঁর ঘরের সব পুড়ে গেছে। মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আবু মো. শরীফ বলেন, তাঁরা সোয়া ১২টার দিকে আগুন নেভানোর কাজ শুরু করেন। পৌনে দুইটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে চারটি বসতঘর পুড়ে যায়। বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।