মিরসরাইয়ে অগ্নিকাণ্ড চারটি বসতঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার মিঠাছড়া বাজারের পার্শ্ববর্তী মান্দারবাড়িয়া গ্রামের আবদুল গনি মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, আবদুল গনি মুন্সির বাড়ির দিদারুল আলমের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে একে একে তাজুল ইসলাম, মো. নাছির, রোকেয়া বেগমের ঘর সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবসহ মূল্যবান জিনিস পুড়ে যায়। রোকেয়া বেগম দাবি করেন, আগুনে তাঁর কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।