মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ছয় বসতঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ছয়টি কাঁচা ও আধা পাকা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।এলাকাবাসী জানান, উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের নুরুল আলমের বাড়িতে গত সোমবার দিবাগত রাত প্রায় তিনটায় আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পরিবারের সব মালামাল সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়।৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, কোটি টাকার ক্ষয়ক্ষতির রিপোর্ট উপজেলা প্রশাসনকে দেওয়া হয়েছে।