মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন। গতকাল শুক্রবার উপজেলার ধুম ইউনিয়নের বাংলাবাজার এলাকার তাহের মিকারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত পরিবারের আত্মীয় শাহদাত হোসেন জানান, গতকাল শুক্রবার বেলা ১১টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়।