মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার গভীর রাতে উপজেলার বারইয়াহাট পৌরসভার মেহেদীনগর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা নাশকতা বলে অভিযোগ করছেন।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন: মাহাতাব, আবুতাব, তপন দাশ, রনদাশ, নান্নু, রুহুল আমিন, কাইয়ুম, আলম, মিজান ও মান্নান। তাঁরা সবাই স্বল্প আয়ের মানুষ। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, দীর্ঘদিন ধরে তাঁরা বারইয়ারহাট পৌরসভার আবু তাহের সওদাগরের বাড়ির ১০টি ঘর ভাড়া নিয়ে বসবাস করে আসছেন।শনিবার গভীর রাতে ঘরগুলোতে হঠাৎ আগুন লেগে যায়। তবে কীভাবে ঘরে আগুন লেগেছে, তা কেউ বলতে পারছেন না। অগ্নিকাণ্ডে ১০টি ঘরের আসবাব, নগদ টাকা, একটি ফ্রিজসহ জিনিসপত্র পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেন। ঘরের মালিক আবু তাহের চিশতি বলেন, পুড়ে যাওয়া বসতঘরগুলোর আশপাশে কোনো রান্নাঘর নেই। কেউ শত্রুতাবশত এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে বলে তিনি অভিযোগ করেন।