মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৭ বসতঘর ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে সাতটি বসতঘর পুড়ে গেছে। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ভোলা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন শাহ আলম, রহিম উল্যা, আবদুল মালেক, আবদুল কাদের জিলানী, মো.শাহ আলম, ভোলা মিয়া ও মনছুর আলম। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে সাতটি পারিবারের ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত বক্তিদের দাবি।
জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মকছুদ আহম্মদ চৌধুরী অগ্নিকাণ্ডে সাতটি বসতঘর পুড়ে যাওয়ার সত্যতা স্বীকার করেছেন।