মিরসরাইয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাই থানার পুলিশ অজ্ঞাত (৩০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। গতকাল শনিবার উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের পদুয়া গ্রামের একটি পুকুরপাড়ের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।উপজেলার নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. শরীফুল ইসলাম জানান, স্থানীয় একটি ছোট মেয়ে পুকুরপাড়ে তাল কুড়াতে গিয়ে লাশটি দেখতে পায়। সংবাদ পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের দুই পায়ের গোড়ালির রগ কাটা ছিল এবং কপালের ওপর আঘাতের চিহ্ন রয়েছে। পরনে একটি চেক লুঙ্গি ও গায়ে আকাশি রঙের জামা ছিল। লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি বলে তিনি জানান। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।