মিরসরাইয়ে অজ্ঞাত যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে অজ্ঞাত (২৫) যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানার পুলিশ। গতকাল রোববার সকালে উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানা সূত্র জানায়, নিহত যুবকের পরনে জিনসের প্যান্ট ও গায়ে সবুজ রঙের টি-শার্ট ছিল। লাশের চেহারা বিকৃত হয়ে গেছে। পুলিশ নিহতের পকেটে একজন নারীর সঙ্গে তাঁর যৌথ ছবি ও স্টুডিওর একটি রসিদ পেয়েছে। সেভেন স্টার ডিজিটাল স্টুডিও নামের ওই প্রতিষ্ঠান নারায়ণগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ডের পাশে হাজি কফিল উদ্দীন সুপার মার্কেটে অবস্থিত। রসিদ অনুযায়ী দেখা যায়, গত ২০ এপ্রিল ওই যুবক স্টুডিওতে ছবি তুলেছিলেন। তাই ধারণা করা হচ্ছে, এই যুবকের বাড়ি নারায়ণগঞ্জে।
স্টুডিওর রসিদের ওপর ছাপানো নম্বরে (০১৮১৮-৫৩২৫০০) একাধিকবার ফোন করেও সংযোগ পাওয়া সম্ভব হয়নি।
জোরারগঞ্জ থানার উপপরিদর্শক মো. আলমগীর হোসেন জানান, গতকাল রোববার সকালে স্থানীয় ব্যক্তিরা সোনাপাহাড় এলাকায় বস্তাবন্দী একটি লাশ দেখে পুলিশে খবর দেয়।