মিরসরাইয়ে অধ্যক্ষের কক্ষে জামায়াতপন্থী শিক্ষকের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ের মান্দারবাড়িয়া শাহ্ ওলীয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে গত মঙ্গলবার দিবাগত রাতে তালা ঝুলিয়ে দিয়েছে মাদ্রাসার জামায়াতপন্থী এক শিক্ষক। মাদ্রাসার ওই শিক্ষক মাহবুবুল হক উপজেলার মিঠানালা ইউনিয়ন শাখার জামায়াতের আমির। অধ্যক্ষ সবুর আহম্মদ অভিযোগ করেন, গত মার্চ মাসে মাদ্রাসায় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বৈঠক করার অনুমতি না দেওয়ায় মাহবুবুল তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের মিথ্যা অভিযোগ এনে ষড়যন্ত্র করছে। গত ১৮ এপ্রিল তিনি জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন। সর্বশেষ গত মঙ্গলবার রাতে মাহবুবুল তাঁর কক্ষে তালা ঝুলিয়ে দেন। এ ব্যাপারে গত বুধবার বিকেলে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি। ইউএনও হামিদুল হক অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।মাহবুবুল হক বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। তাঁকে অপসারণ করা দরকার। মাদ্রাসায় তিনি নিয়মিত আসেন না। তাই সব শিক্ষকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ও নিরাপত্তার জন্য অধ্যক্ষের কক্ষে তালা লাগানো হয়েছে। তিনি দাবি করেন, মাদ্রাসায় জামায়াতের নেতা-কর্মীদের বৈঠক করার কোনো অনুমতি চাওয়া হয়নি। এ জন্য ষড়যন্ত্র করার প্রশ্নই ওঠে না।অধ্যক্ষ সবুর যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অভিযোগ প্রমাণ করতে পারলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। প্রমাণিত না হলে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।’