মিরসরাইয়ে আ.লীগ নেতা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে আওয়ামী লীগের নেতা আবুল কালাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার ঘটনায় পুলিশ করিম উল্যাহ (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে। তিনি মামলার এজাহারভুক্ত আসামি।গত রোববার রাতে উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ এলাকা থেকে করিমকে পুলিশ গ্রেপ্তার করে। গতকাল তাঁকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।রোববার গভীর রাতে নিহত আবুল কালামের বড় ছেলে মো. সাকিব উদ্দিন বাদী হয়ে মিরসরাই থানায় হত্যা মামলা করেন। মামলায় মো. ইউনুছ (২৮), মোক্তার হোসেন (৩৫), মো. ইউছুফ বলী (৪০), সিরাজুল ইসলাম মাস্টার (৪৩), করিম উল্যাহ (৩৮), শওকত আকবর সোহাগ (৩০), পারভেজ (২৮), সিরাজুল ইসলাম (৪৭), আবু আহম্মদ (৪০), সাইফুল ইসলাম মাস্টার (৩৩), আবদুস সালামসহ (৩১) অজ্ঞাত আরও ১২-১৩ জনকে আসামি করা হয়। শনিবার রাতে উপজেলার মিঠানালা ইউনিয়নের ৪ নন্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আবুল কামালকে রহমতাবাদ এলাকায় সন্ত্রাসীরা গুলি করে ও কুপিয়ে হত্যা করে।