মিরসরাইয়ে আগুনে পুড়েছে দুই লাখ গাছ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাইয়ের গোভনিয়া বন বিটের প্রায় ২০০ একর সামাজিক বনায়নের বাগানে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় দুই লাখ গাছ। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে দাবি করেছে বন বিভাগ।
স্থানীয় সূত্র জানায়, গত সোমবার বিকেলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। গতকাল মঙ্গলবার সকালে বন বিভাগের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
মিরসরাইয়ের গোভনিয়া বন বিটের বিট কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রায় ২০০ একর পাহাড় পর্যায়ক্রমে বনায়ন করা হয়। ২০০ উপকারভোগী বন বিভাগের সহায়তায় এই বনায়ন করেন। প্রতি একর জায়গা বনায়ন করতে খরচ পড়েছে ২৫ হাজার টাকার বেশি। সে হিসাবে ২০০ একরে খরচ হয়েছে ৫০ লাখ টাকার বেশি। এখন গাছের মূল্য ধরলে ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে। তিনি জানান, এ ব্যাপারে মিরসরাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।