মিরসরাইয়ে আট মাদকসেবীকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাইয়ে আট মাদকসেবীকে আটক ও পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার মিরসরাই থানার পুলিশ ও মিরসরাই সহকারী কমিশনার (ভূমি) শহীদুল ইসলাম উপজেলার করেরহাট, বরাইয়ারহাট পৌর বাজার ও জোরারগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মাদকসেবীদের আটক করেন।পুলিশ জানায়, মাদকসেবীদের আটকের পর মিরসরাই সহকারী কমিশনার (ভূমি) শহীদুল ইসলাম আদালত বসিয়ে মাদকদ্রব্য ১৯৯০ (সংশোধিত ২০০৪) আইনে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন। আটক হওয়া ব্যক্তিরা হলেন গিয়াস উদ্দিন, মো. হাশেম, মো. এমরান, জলিল, শেখ বাহাদুর, মুরাদ, নুরুল আলম ও হারুন।