মিরসরাইয়ে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর বাজারের আবাসিক হোটেল ছালেহ থেকে মিরসরাই থানার পুলিশ জসীম উদ্দিন (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করছে। গতকাল সোমবার তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।জসীম উদ্দিন কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ গ্রামের দ্বীন ইসলামের ছেলে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জসীম উদ্দিন গত রোববার রাতে বারইয়ারহাট পৌর বাজারের মসজিদ গলির আবাসিক হোটেল ছালেহর ৯ নম্বর কক্ষ ভাড়া নেন। রাতে মাতাল অবস্থায় হোটেলের বারান্দায় এসে পড়ে যান। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত নেশা করায় রাতেই জসীম উদ্দিন মারা যান। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।