মিরসরাইয়ে ইন্টারনেট উৎসবের প্রস্তুতি সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করার লক্ষ্যে প্রথম আলো বন্ধুসভা মিরসরাই ইউনিটের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় মিরসরাই প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বন্ধুসভা মিরসরাই ইউনিটের সভাপতি অধ্যাপক বোরহান উদ্দীন।সভায় ইন্টারনেট উৎসবের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন বন্ধুসভা মিরসরাই ইউনিটের সহসভাপতি হোসাইন সবুজ, উপদেষ্টা কবি মাহমুদ নজরুল, প্রথম আলোর মিরসরাই প্রতিনিধি শারফুদ্দীন কাশ্মীর প্রমুখ।আলোচনায় আগামী ৮ অক্টোবর মিরসরাই পাইলট উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠেয় ইন্টারনেট উৎসব সফল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।