মিরসরাইয়ে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে বিভিন্ন মসজিদের ইমামদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহামঞ্চদ আশরাফ হোসেন।সভায় সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে, জঙ্গি মৌলবাদ গোষ্ঠীর অপপ্রচারে বিভ্রান্ত না হতে জনগণকে বোঝাতে ইমামদের সহযোগিতা চাওয়া হয়।এ সময় বক্তব্য দেন বারইয়ারহাট পৌর মেয়র মো. আবু তাহের, মিরসরাই পৌর মেয়র মো. শাহজাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমঞ্চদ, ইসলামিক ফাউন্ডেশন মিরসরাই শাখার মডেল কেয়ারটেকার খায়েরুল ইসলাম প্রমুখ। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তবে উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় কয়েক শ মসজিদ থাকলেও ইমামদের উপস্থিতি ছিল খুবই কম।