মিরসরাইয়ে এক শিশু ও নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে দেড় বছরের এক মেয়ে শিশু ও অজ্ঞাত এক নারীর (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা প্রায় ১১টায় পৃথক স্থান থেকে জোরারগঞ্জ থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করে। জোরারগঞ্জ থানার উপপরিদর্শক মো. আলমগীর জানান, ফেনী নদীর ধুমঘাট ব্রিজের নিচে একটি শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন।
অপরদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় মঈন উদ্দিন ফিলিং স্টেশন এলাকা থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারীর পরনে লাল রঙের সালোয়ার-কামিজ ছিল। তাঁর শরীরে গাড়ির চাকার দাগ ছাড়াও আঘাতের চিহ্ন রয়েছে।
জোরারগঞ্জ থানার পরিদর্শক ওমর ফারুক জানান, উদ্ধার হওয়ার শিশু ও নারীর মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, তদন্ত করে দেখা হচ্ছে।