মিরসরাইয়ে একই স্থানে বিএনপির ইফতার, হামলায় আহত ৭
চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপির এক পক্ষের ইফতার অনুষ্ঠানে অপর পক্ষের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন। এতে কমপক্ষে সাতজন নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে তিনটায় মিরসরাই কলেজ ক্যাম্পাসে এ হামলার ঘটনা ঘটে।এর আগে উভয় পক্ষের একই স্থানে (মীর কমিউনিটি সেন্টার) ইফতার অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। আহত ব্যক্তিরা হলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আলিউল কবির, বারইয়ারহাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, মিঠানালা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম ও যুগ্ম সম্পাদক মাঈন উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার, ধুম ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোহামঞ্চদ পারভেজ, ওসমানপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসিম উদ্দিন। হামলার পরে বিকেল চারটায় কামাল উদ্দিন গ্রুপ তাৎক্ষণিকভাবে মিরসরাই কলেজ শিক্ষক মিলনায়তনে সংবাদ সমেঞ্চলনের আয়োজন করে। এ সময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি আতিকুল ইসলাম লতিফী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহাদাত হোসেন, বারইয়ারহাট পৌরসভার কাউন্সিলর সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। তাঁরা আরও অভিযোগ করেন, মিরসরাই কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কলেজ ক্যাম্পাসে ইফতার অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু সরকারি দলের পরোক্ষ সহযোগিতায় মোহামঞ্চদ আলাউদ্দিন, আবদুল আউয়াল চৌধুরী, শাহীদুল ইসলাম চৌধুরী, মেজবাহ উদ্দিন, মোহামঞ্চদ আলমগীর, দিদারুল আলম মিয়াজী, মুসা মিয়া, নুরুল আমিন চেয়ারম্যান, শওকত আকবর সোহাগের নেতৃত্বে তাঁরা আকসিঞ্চকভাবে হামলা চালান। অভিযোগ প্রসঙ্গে যোগাযোগ করা হলে অপর গ্রুপের পক্ষে শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমাদের পূর্বনির্ধারিত একটি ইফতার অনুষ্ঠানে তাঁরা আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে প্রশাসনকে ব্যবহার করে ১৪৪ ধারা জারি করান। আমাদের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে গেলে তাঁরা হামলা চালান। এতে আমাদের অনেক নেতা-কর্মী আহত হয়েছেন।’ তিনি উল্টো অভিযোগ করেন, উপজেলা বিএনপির কোনো কমিটি নেই। কিন্তু একটি পক্ষ আহ্বায়ক কমিটির নাম দিয়ে উপজেলা বিএনপিতে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহামঞ্চদ আশরাফ হোসেন বৃহস্পতিবার রাতে মীর কমিউনিটি সেন্টার ও এর আশপাশে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেন। ১৪৪ ধারাও জারি করা হয়েছে।