মিরসরাইয়ে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে পূর্বশত্রুতার জের ধরে মুজিবুল হক (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে উপজেলার কাটাছড়া ইউনিয়নের পূর্ব কাটাছড়া গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল রোববার নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে।মামলার বাদী ইসমাইল মীর জানান, মুজিবুল হকের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী সাহাবুদ্দীনের পরিবারের সম্পত্তিগত বিরোধ চলে আসছিল। শনিবার রাতে মুজিবুল হক বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে স্থানীয় এক লোকের সঙ্গে কথা বলছিলেন। এ সময় সাহাবুদ্দীনসহ তাঁর স্ত্রী অতর্কিতভাবে লাঠি দিয়ে মুজিবুল হককে পিটিয়ে আহত করেন। স্থানীয় লোকজন তাঁকে আহত অবস্থায় বাড়িতে নিয়ে গেলে তিনি মারা যান।মিরসরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ এম একে ভূঁঞা জানান, মুজিবুল হক মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ব্যাপারে নিহত ব্যক্তির মেয়ের জামাই ইসমাইল মীর বাদী হয়ে চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।