মিরসরাইয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় পুলিশ জোরারগঞ্জ থানায় মামলা করেছে।
গত বৃহস্পতিবার রাতে ওই মামলা করা হয়। মামলায় বোমা বিস্ফোরণে আহত জামায়াতের কর্মী মো. আলমগীর হোসেন, তাঁর ভাই মুক্তার হোসেন, বারইয়ারহাটের পৌর কাউন্সিলর নুরুল হুদা হামিদীসহ ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মুক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার বারইয়ারহাট পৌরসভার ৭ নন্বর ওয়ার্ডের জামালপুরে ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটে। এতে জামায়াতের কর্মী মো. আলমগীর আহত হন।
সূত্র জানায়, আহত আলমগীরকে প্রথমে ফেনী ও পরে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। জোরারগঞ্জ থানার ওসি ইফতেখার হাসান বলেন, ঘটনার সময় ওই ঘরে জামায়াত-শিবিরের একাধিক কর্মী ছিলেন।