মিরসরাইয়ে কিশোরী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। গতকাল শুক্রবার নির্যাতনের শিকার ওই কিশোরীর বাবা থানায় মামলা করেছেন। মামলায় জোরারগঞ্জ ইউনিয়নের খিরমুরালী গ্রামের নজরুল ইসলামকে (২১) আসামি করা হয়েছে।
ওই কিশোরীর বাবা জানান, তাঁরা নজরুলদের বাড়িতে ভাড়া থাকেন। গত মঙ্গলবার সন্ধ্যায় নজরুল কিশোরীকে প্রলোভন দেখিয়ে তাঁর ঘরে নিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের পর কিশোরী অজ্ঞান হয়ে যায়। এদিকে ওই সময় কিশোরীকে ঘরে না দেখে তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। রাত আটটায় সন্দেহের কারণে নজরুলের ঘরে গিয়ে ওই কিশোরীকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তার পরিবার। এ সময় নজরুলকে জিজ্ঞাসা করলে সে মাথা ঘুরে পড়ে গেছে জানিয়ে তিনি পালিয়ে যান। পরে কিশোরীকে উদ্ধার করে তার নিজের ঘরে নিয়ে গেলে ধর্ষণের কথা পরিবারকে জানায়।
জোরারগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, কিশোরীকে ধর্ষণের ঘটনায় তার বাবা মামলা করেছেন। কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।