মিরসরাইয়ে গুলিতে জামায়াতের কর্মী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্বৃত্তদের গুলিতে নুরুল মোস্তফা (২৯) নামের জামায়াতের এক কর্মী আহত হয়েছেন। গতকাল সোমবার উপজেলার হাইতকান্দি ইউনিয়নের বালিয়াদীতে এ ঘটনা ঘটে।
আহত নুরুল মোস্তফাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে আবুতোরাব বাজারে ইমাম টেলিকম নামের একটি দোকান ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। উপজেলা জামায়াতের আমির নুরুল করিম বলেন, গতকাল সকালে নুরুল মোস্তফা বাড়ি থেকে বের হলে অটোরিকশাযোগে এসে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন। তিনি বলেন, আবুতোরাবে জামায়াতের কর্মী ইমামের দোকান ভাঙচুর করা হয়েছে। এই দুটি ঘটনার জন্য নুরুল করিম ছাত্রলীগের কর্মীদের দায়ী করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী অভিযোগ অস্বীকার করেছেন।