মিরসরাইয়ে চোরাই গরু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার সুফিয়া রোড এলাকা থেকে দুটি চোরাই গরু ও চুরির কাজে ব্যবহূত একটি মিনিবাস উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলেছে, গতকাল শুক্রবার ভোর পাঁচটায় টহল পুলিশের উপস্থিতি দেখে চোরেরা গরু ও বাসটি ফেলে পালিয়ে যায়।মিরসরাই থানা সূত্রে জানা গেছে, থানার একটি টহল দল সুফিয়া রোড গেলে কিছু লোক তাঁদের দেখে দুটি গরু ও একটি মিনিবাস ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম কিসমত জাফরাবাদ গ্রামের হাজি দেলোয়ার হোসেনের দুটি গরু চুরি হয়েছে। তিনি থানায় গিয়ে গরু দুটি তাঁর বলে দাবি করেন। প্রমাণ সাপেক্ষে গরু দুটি তাঁকে ফেরত দেওয়া হয়।টহল দলের প্রধান মিরসরাই থানার সহকারী পরিদর্শক (এসআই) মো. ইমাম হোসেন জানান, গরুর মালিক দেলোয়ার হোসেন বাদী হয়ে মিরসরাই থানায় একটি মামলা করেছেন।