মিরসরাইয়ে ছাত্রলীগ কর্মীকে কুপিয়েছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে এক ছাত্রলীগের কর্মীকে কুপিয়েছে সন্ত্রাসীরা। গতকাল রোববার দুপুরে উপজেলার বারইয়ারহাট পৌর এলাকার ওয়াপদা রোডে এ ঘটনা ঘটে। আহত ছাত্রলীগের কর্মীর নাম মো. আবু হানিফ হান্নান। তিনি বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালে চিকিৎসাধীন।আহত হান্নান জানান, গতকাল রোববার দুপুরের দিকে তিনি চিনকী আস্তানা বাজারের একটি চায়ের দোকানে বসা ছিলেন। এ সময় স্থানীয় সন্ত্রাসী সেলিম, রানা ও রুবেলের নেতৃত্বে ১২ থেকে ১৫ জনের একটি দল সিএনজিচালিত অটোরিকশা নিয়ে এসে জোরপূর্বক তাঁকে বারইয়ারহাটের ওয়াপদা রোডে এরশাদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে নিয়ে কুপিয়ে আহত করে। পরে অনেক খোঁজাখুঁজির পর প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে শেফা ইনসান হাসপাতালে ভর্তি করায়। আহত হান্নান উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরালী গ্রামের মো. রসুল আহমঞ্চদের ছেলে। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে।জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান বিষয়টি শুনেছেন জানিয়ে বলেন, এ ব্যাপারে এখনো কেউ থানায় মামলা করতে আসেনি। ঘটনা তদন্তে পুলিশ পাঠানো হয়েছে বলেও তিনি জানান।