মিরসরাইয়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের একাংশের মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাই উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন-সমর্থিত ছাত্রলীগের নেতা-কর্মীরা মহড়া দিয়েছেন। গতকাল সোমবার বেলা ১১টায় বড় দারোগারহাট এলাকায় মহড়া শুরু হয়।চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আবদুল আউয়াল তুহিন ও উপসম্পাদক অভি রায় দলীয় কোন্দলে দায়ের করা দুটি মামলায় জামিনে মুক্তি পাওয়ায় ওই মহড়ার আয়োজন করা হয়েছে। এর মধ্যে একটি মামলা ছিল দ্রুত বিচার আইনে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় অর্ধশত মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে ছাত্রলীগের শত শত কর্মী মহড়ায় অংশ নেন।উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন বলেন, ‘এই দুই ছাত্রনেতাকে অন্যায়ভাবে মামলায় জড়ানো হয়েছিল। তাই এদের জামিনে মুক্ত করে আনা ছিল আমার দায়িত্ব। এ কারণে অনেকেই মনে করছেন যে ওরা আমার অনুসারী। কেউ এমন ভাবলেও আমার করার কিছু নেই।’গত ৫ সেপ্টেম্বর নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাংসদ মোশাররফ হোসেন-সমর্থিত নেতা-কর্মীদের সঙ্গে গিয়াস উদ্দিন-সমর্থিত নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন ঘটনাস্থল থেকে নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক শেখ আবদুল আউয়াল তুহিন ও ছাত্রলীগের নেতা অভি রায়কে গ্রেপ্তার করে পুলিশ।