মিরসরাইয়ে ছাত্রীকে অপহরণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকা থেকে এক স্কুলছাত্রীকে গত সোমবার অপহরণের চেষ্টা করে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মোচাং ত্রিপুরার ছেলে রঞ্জন ত্রিপুরা (২২), অভিরাম ত্রিপুরার ছেলে রঞ্জন ত্রিপুরা (১৯) এবং তৈয়া রায়ের ছেলে দীপু ত্রিপুরাকে (১৮) আটক করে। তাঁদের বাড়ি ফটিকছড়ি উপজেলায়। মিরসরাই থানার দ্বিতীয় কর্মকর্তা অংশা থোয়াই বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।