মিরসরাইয়ে জামায়াত শিবিরের দুই নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানার পুলিশ। গত রোববার রাতে উপজেলার মান্দারবাড়িয়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া নেতারা হলেন মিরসরাই সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি রেজাউল করিম ও শিবিরের মিরসরাই শহর শাখার অফিস সম্পাদক বেলায়েত হোসেন।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, নাশকতার আশঙ্কায় সারা দেশের মতো মিরসরাইয়েও পুলিশি অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।উপজেলা জামায়াতের আমির আলহাজ নুরুল করিম বলেন, সরকারের মদদে পুলিশ নিরীহ জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তার করছেন। তিনি গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান।