মিরসরাইয়ে জুয়েলারি দোকানে হামলা, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের জোরারগঞ্জ বাজারের মনিহার জুয়েলার্সে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।এ সময় দোকানে ভাঙচুর করে লুটপাটের চেষ্টা চালানো হয়। শুক্রবার রাতে জোরারগঞ্জ ইউনিয়নের জোরারগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে আলমগীর হোসেনকে মিরসরাই থানার পুলিশ রাতেই গ্রেপ্তার করেছে।মনিহার জুয়েলার্সের স্বত্বাধিকারী মিকু বণিক জানান, জোরারগঞ্জ বাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির সহসভাপতি আলমগীর হোসেন কোনো কারণ ছাড়াই তাঁর দোকানে ভাঙচুর চালান।