মিরসরাইয়ে জেলেদের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাছ ধরাকে কেন্দ্র করে মিরসরাইয়ে জেলেদের দুই পক্ষের সংঘর্ষে প্রায় ১৬ জন আহত হয়েছে। গতকাল রোববার ভোররাত থেকে দফায় দফায় দুপুর পর্যন্ত উপজেলার মঘাদিয়া ইউনিয়নের বদিউল্যাপাড়া ও ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকার জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষ জেলেরা বদিউল্যাপাড়া জেলেদের ২৫টি জাল ও পাঁচটি নৌকা পুড়িয়ে দিয়েছে। সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন বদিউল্যাপাড়ার আয়েশা বেগম, কালা মিয়া, সাজু, মকসুদ আহমঞ্চদ, মুন্নী আক্তার, আলী উল্ল্যা এবং চরশরৎ এলাকার নাছির, সাইফুল, মান্নান, রাজীব, আবদুল করিম, মো. আবদুল্লা, ইলিয়াছ, সামছুল হক, সফি উল্যা ও মোসলিম উদ্দিন। আহত ব্যক্তিদের উপজেলা সদর মাতৃকা হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।