মিরসরাইয়ে ট্রাকের চাপায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ের উত্তর দুর্গাপুর গ্রামে গতকাল সোমবার ট্রাকের চাপায় মোমেনা আক্তার (৭) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত মোমেনার বাবা এরশাদ উল্লাহ জানান, গতকাল দুপুরে মোমেনা বিদ্যালয় থেকে ফিরে খেলা করতে বাড়ির পাশের ঠাকুরদীঘি সড়কে যায়। এ সময় খড়বোঝাই একটি মিনি ট্রাক তাকে চাপা দেয়। আশপাশের লোকজন মোমেনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোমেনা উপজেলার জগবন্ধু প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।