মিরসরাইয়ে ট্রেন লাইনচ্যুত, এক যাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাইয়ে গতকাল লাইনচ্যুত হয়ে পড়ে আছে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি । ছবি: প্রথম আলো
চট্টগ্রামের মিরসরাইয়ে গতকাল লাইনচ্যুত হয়ে পড়ে আছে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি । ছবি: প্রথম আলো

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কর্ণফুলী এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে নাছিমা আক্তার নামের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মিঠাছড়ার আবুনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাছিমার (৩৫) বাড়ি কক্সবাজারের রামু উপজেলায়। আহত যাত্রীদের মধ্যে মো. শাহেদ , জাহানারা বেগমও মো. আলমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত জাহানারা ও শাহেদ জানান, গতকাল বেলা ১১টার দিকে চট্টগ্রাম রেলস্টেশন থেকে কর্ণফুলী এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। মিরসরাই রেলস্টেশন পার হওয়ার প্রায় দুই মিনিটের মধ্যে তিনটি বগি বিকট শব্দে লাইনের বাইরে ছিটকে পড়ে। এ সময় নাছিমা লাফ দিলে বগির নিচে চাপা পড়েন।
রেলওয়ের পুলিশ সুপার নজরুল ইসলাম, চট্টগ্রাম রেলওয়ের চিফ ইঞ্জিনিয়ার মাহাবুবুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহমঞ্চদ আশরাফ হোসেন প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।
রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (ফেনী) মো. মুস্তাফিজুর রহমান জানান, ইঞ্জিন থেকে গিয়ার কেইস খুলে লাইনের ওপর পড়ে। অনেকক্ষণ সেটি রেলের ইঞ্জিনের নিচে ঘষা লেগে লেগে এগোতে থাকে। একপর্যায়ে এ দুর্ঘটনা ঘটে।