মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় কালা মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার বারইয়ারহাট পৌরবাজারের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে কালা মিয়া রেললাইনের পাশ দিয়ে যাওয়ার পথে চট্টগ্রামগামী একটি ট্রেন তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। চিনকির আস্তানা রেলওয়ে স্টেশন মাস্টার নুরুল হুদা বলেন, ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।