মিরসরাইয়ে ডাকাতি ১৫ ভরি স্বর্ণসহ নগদ টাকা লুট, আহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরসরাইয়ে দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার গভীর রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের মতিউর রহমানের ও আবু জাফরের বাড়িতে ওই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা দুই বাড়ি থেকে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোনসেট, নগদ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতদের হামলায় সেনাবাহিনীর সদস্য মো. আবু জাফর ও তাঁর স্ত্রী শামীমা আক্তার আহত হয়েছেন। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, এ ব্যাপারে থানায় এখনো কেউ মামলা বা অভিযোগ দায়ের করেননি।