মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাত আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে মিরসরাই থানার পুলিশ। গত সোমবার গভীর রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাঙা দোকান এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিরা হলেন, উপজেলার দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মো. এছাক (৩৪) ও বড় কমলদহ এলাকার নুর হোসেনের ছেলে মো. খোকন।জানা গেছে, সোমবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাঙা দোকান এলাকায় ১০-১৫ জনের একটি ডাকাত দল মহাসড়কে গাছ ফেলে গাড়িতে ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় টহলরত পুলিশ তাদের ধাওয়া করে দুজনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। নিজামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরীফুল ইসলাম খান জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি ধারালো দাসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থানার উপপরিদর্শক রাজু আহম্মেদ বাদী হয়ে একটি মামলা করেছেন।