মিরসরাইয়ে ডাকাতের গুলিতে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গত সোমবার রাতে ডাকাতের গুলিতে সিএনজিচালিত অটোরিকশার এক আরোহী নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. সেলিম উদ্দিন (৩০)। তাঁর বাড়ি উপজেলার মধ্যম সাহেরখালী গ্রামে। আহত ব্যক্তিরা হলেন উপজেলার কাজীরতালুক গ্রামের মো. শেখ ফরিদ ও তাঁর চাচাতো ভাই মো. নুর নবী। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।অটোরিকশার চালক সিরাজ উদ্দিন জানান, সোমবার রাত আড়াইটায় তিনি ফরিদ, নুর নবী ও সেলিমকে নিয়ে চট্টগ্রামে যাওয়ার জন্য বের হন। আবুতোরাব-বড়তাকিয়া সড়কের সৈদালী এলাকায় পৌঁছালে সড়কের ওপর কয়েক বোঝা খড় পড়ে থাকতে দেখে অটোরিকশা থামালে সাত-আটজন ডাকাত তাঁদের মালামাল লুট করে নেয়। এ সময় ডাকাতদের গুলিতে সেলিম মারা যান।