মিরসরাইয়ে তক্ষকসহ আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরসরাইয়ে তক্ষকসহ আবুল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। গত রোববার সন্ধ্যায় তক্ষকটি বারইয়ারহাট পৌর বাজারে বিক্রি করতে গেলে পুলিশ তাকে আটক করে।
আবুল হোসেনের বাড়ি চাঁদপুরের হাইমচর উপজেলায়। তক্ষকটির ওজন প্রায় ৩১৪ গ্রাম।
জোরারগঞ্জ থানার উপপরিদর্শক ইস্রফিল জানান, আবুল হোসেন তক্ষকটি বিক্রি করতে বাজারে আসার খবর পেয়ে তক্ষকসহ আবুল হোসেকে আটক করা হয়। পরে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আবুল হোসেনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহমঞ্চদ আশরাফ হোসেন জানান, বন্য প্রাণী সংরক্ষণ ১৯৭৪ সালের ৫ ধারা অনুযায়ী তক্ষক ধরার অপরাধে আবুল হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।