মিরসরাইয়ে তিন বাড়িতে গণডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে গণডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার গভীর রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর, শেখের তালুক ও উত্তর ওয়াহেদপুর গ্রামে এসব ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতেরা ৩০ ভরি স্বর্ণালংকার, সাড়ে আট লাখ টাকা, জমির দলিল, জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন পরীক্ষার সার্টিফিকেটসহ প্রয়োজনীয় অনেক মূল্যবান কাগজপত্র নিয়ে যায়।