মিরসরাইয়ে তিন শিবির কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে একটি বোমা, একটি ককটেল ও তিনটি রকেট প্যারাসুট, ছাত্রশিবিরের নাশকতা গ্রুপের তালিকাসহ বেশ কিছু কাগজপত্র উদ্ধার করেছে মিরসরাই থানা-পুলিশ।
এ সময় পুলিশ শিবিরের কর্মী মো. ইসমাইল, ওমর ফারুক ও নুরছাপাকে আটক করে।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী এলাকায় একটি কবরস্থান ও বশিরউল্লা মিস্ত্রী মসজিদের পার্শ্ববর্তী একটি ঘর থেকে এগুলো উদ্ধার করা হয়।
মিরসরাই থানার উপপরিদর্শক মো. মাসুদ জানান, পশ্চিম মায়ানী এলাকার একটি কবরস্থান পরিষ্কার করার সময় স্থানীয়রা বোমাসদৃশ্য বস্তু দেখে থানায় খবর দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি বোমা এবং একটি ককটেল উদ্ধার করে। পরে স্থানীয় বশিরউল্লা মিস্ত্রী মসজিদের পার্শ্ববর্তী তালাবদ্ধ
একটি ঘরে তল্লাশি চালিয়ে তিনটি রকেট প্যারাসুটসহ ছাত্রশিবিরের গুরুত্বর্পূণ বেশ কিছু কাগজপত্র উদ্ধার করে।
মিরসরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সালাউদ্দিন জানান, স্থানীয় চেয়ারম্যান কবির আহামঞ্চদ নিজামীর কাছ থেকে খবর পেয়ে বোমা ও তিনটি রকেট প্যারাসুটসহ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
এ সময় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।