মিরসরাইয়ে তুচ্ছ ঘটনায় হামলা আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় এক স্কুলছাত্র আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে মিরসরাই পৌরসভার মধ্যম আমবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলার ঘটনা নিয়ে উত্তেজিত এলাকাবাসী হামলাকারীর বাড়ি ঘেরাও করে। আহত স্কুলছাত্রের নাম মো. রবিন। সে মিরসরাই পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। আহত রবিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। হামলার ঘটনায় আহত রবিনের বড় ভাই মো. কাজমীর হোসেন বাদী হয়ে চারজনকে আসামি করে মিরসরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অজিত কুমার সিংহ নামে একজনকে আটক করেছে।বাদী কাজমীর হোসেন জানান, মো. রবিন সাইকেল নিয়ে বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে অজিত সিংহের স্ত্রী তৃপ্তি রানী সিংহের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তৃপ্তি রানী সামান্য আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে রবিনকে তৃপ্তি রানীর ছেলে রাজীব ও অমিত, ভাই মান্না ধরে নিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে রবিনের মাথা ফেটে যায়। এদিকে অজিত কুমার সিংহ জানান, তাঁর স্ত্রী তৃপ্তি রানী পূজার উপকরণ নিয়ে মন্দিরে যাওয়ার সময় সাইকেলের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়েছে। তাকে সদর মাতৃকা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রবিনকে তার ছেলেরা পিটিয়েছে বলে তিনি স্বীকার করেন।