মিরসরাইয়ে দুই ব্যক্তির লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম রেলসড়কের মিরসরাই এলাকা থেকে পৃথক দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
গতকাল বুধবার দুপুরে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের ভূঁঞাপাড়া ও দক্ষিণ ওয়াহেদপুরের ভাঙাপুল এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার শিকারপুর গ্রামের আবদুল আউয়ালের ছেলে রবি উল্লাহ (২৫) এবং অপরজন একই গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. আমজাদ হোসেন (২২)। তাঁরা চট্টগ্রামের সিইপিজেডে চাকরি করতেন বলে জানা গেছে।