মিরসরাইয়ে দুই মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচিতে গাড়ি ও আওয়ামী লীগ নেতার ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় মিরসরাই থানায় দুটি মামলা করা হয়েছে। গত সোমবার রাতে বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন ও মিরসরাই থানা-পুলিশের উপপরিদর্শক শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেন। মামলায় মিরসরাই পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আরিফ, যুবলীগের কর্মী সুমন ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুল আমিনসহ ৮৬ জনের নাম উল্লেখ করে উপজেলা বিএনপির অজ্ঞাতনামা আড়াই হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। অপর দিকে গ্রুপিংয়ের কারণে যুবলীগ নেতাদের বিএনপি-জামায়াতেরকর্মী সাজিয়ে ষড়যন্ত্রমূলক আসামি করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেছেন।