মিরসরাইয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন: উপজেলার উত্তর ধুম এলাকার আলী মাসুম (২৭) ও বারইয়ারহাট পৌরসভার জামালপুর এলাকার রিপন কান্তি (২৮)।জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. রফিকুল আলম জানান, ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে তা চট্টগ্রামগামী একটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। পরে কাভার্ড ভ্যান ও ট্রাকটি আটক করা হয়।