মিরসরাইয়ে দুর্বৃত্তদের আগুনে মারা গেছে দুটি গরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গত মঙ্গলবার রাতে ছানা পাটোয়ারী নামের এক ব্যক্তির বাড়িতে দুর্বৃত্তরা খড়ের স্তূপে আগুন দিয়েছে। এতে পুড়ে গেছে গোয়ালঘর ও রান্নাঘর। পুড়ে মারা গেছে দুটি গাভি। গরু বাঁচাতে গিয়ে আগুনে পিঠ ঝলসে গেছে গৃহকর্তা ছানা পাটোয়ারীর (৬৫)।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয় গোপাল চন্দ্র দে, বিকাশ শীল, খোকন গোলদার, পরিমল কর্মকার, ধীরেন্দ্র পাটোয়ারীসহ এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ২ মার্চ রাতে দুষ্কৃতকারীরা অপু ধামের দুটি খড়ের গাদা, ১০ মার্চ রাতে মানিক চন্দ্র দের একটি, ঝুলন চন্দ্র দে, বাদল চন্দ্র দের দুটি খড়ের স্তূপ পুড়িয়ে দেয়। দুষ্কৃতকারীরা ২৪ মার্চ রাতে অমরেশ রায়ের একটি খড়ের স্তূপেও আগুন দেয়।