মিরসরাইয়ে দোকান বন্ধ রেখে প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার কমর আলী বাজারের ব্যবসায়ীরা গতকাল রোববার তাঁদের দোকানপাট বন্ধ রেখে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছেন। বাজারের প্রায় সব দোকান বন্ধ থাকায় আশপাশের ১০ গ্রামের বাসিন্দারা বিপাকে পড়েছেন।গত শুক্রবার কমর আলী বাজারের একাধিক ব্যবসায়ীর ওপর হারুন বাহিনীর সন্ত্রসীরা হামলা চালায়। বাজারের ব্যবসায়ীরা বলেন, হামলার ঘটনায় করা মামলায় বাহিনীর প্রধান হারুনসহ আট আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে অন্য আসামিরা এখন পর্যন্ত গ্রেপ্তার না হওয়ায় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মুসলিম স্টোরের মালিক আবুল বশর বলেন, আসামিরা জামিনে মুক্ত হয়ে পুনরায় বাজারে হামলা চালাতে পারে। তাই বিষয়টির স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তিনি প্রশাসনের কাছে একটি অস্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানিয়েছেন।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হাসান বলেন, পুলিশ ফাঁড়ির ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে।